‘মৃত্যুপুরী আনন্দপুর’ আগুনের লেলিহীন শিখা থেকে উড়ছে ধোঁয়া
নিজস্ব সংবাদদাতা : রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আনন্দপুরের নাজিরাবাদে। রাত প্রায় ৩টে নাগাদ একটি মোমো কোম্পানির গুদামে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন পাশেই থাকা আরও দু’টি গুদামে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী।এ

আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে লাগানো হয় ১২টি দমকল ইঞ্জিন। তবে প্রবল আগুন ও দাহ্য সামগ্রীর কারণে দমকলের দীর্ঘ প্রচেষ্টার পরেও সোমবার রাত পর্যন্ত পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয়নি।মঙ্গলবার বেলার দিকেও ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিভিন্ন জায়গায় এখনও ধিকিধিকি করে আগুন জ্বলছে। কোথাও আবার ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া। দমকল কর্মীরা আগুন যাতে নতুন করে ছড়িয়ে না পড়ে, সে জন্য সতর্কভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে বিপুল পরিমাণ সম্পত্তির ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কীভাবে আগুন লাগল, তা জানতে তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ প্রশাসন।দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে অগ্নিকাণ্ডে একাধিক ঘর পুড়ে যাওয়ার পাশাপাশি প্রচুর আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।৩২ ঘণ্টা পেরিয়ে গিয়েছে।

এখনও ধিকিধিকি আগুন জ্বলছে পূর্ব কলকাতার আনন্দপুরের জোড়া গুদামে। ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আট। এখনও নিখোঁজ অনেকে। ঘটনার প্রায় দেড় দিন পর, মঙ্গলবার বেলায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। গিয়েছেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্ডা ও স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরা। বিজেপির বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সুজিতকে।