ভোট ঘোষণার আগেই ভোট প্রচারে বাঁকুড়া জেলা যুব সভাপতি সঞ্জয় মন্ডল।
সাধন মন্ডল, বাঁকুড়া :-২৬ শে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে গ্রামে গ্রামে দুয়ারে দুয়ারে ভোট প্রচারে জেলা যুব সভাপতি সঞ্জয় মন্ডল। আজ শুক্রবার তিনি জঙ্গলমহলের রানিবাঁধ বিধানসভার সুপুর অঞ্চলের জামশশোল গ্রামে হাজির হয়েছিলেন। সেখানে তিনি গ্রামের মহিলাদের সাথে কথা বলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প গুলির কথা তুলে ধরেন তার সাথে লক্ষীর ভান্ডার নিয়ে বিশেষ আলোচনা আলোচনা হয় বলে যুব সভাপতি সংবাদ মাধ্যমকে জানান ।তিনি বলেন গ্রামের মহিলারা খুশি লক্ষীর ভান্ডারে আরো ৫০০ টাকা বৃদ্ধি করায় ।তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কৃতজ্ঞতা জানিয়েছেন।