ভালোবাসার দৃষ্টি ভ্যালেন্টাইন্স দিবসে
বর্ধমান : ১৪ তারিখ ভালোবাসা দিবস। এই দিবসকে সামনে রেখে বর্ধমান সহযোদ্ধার এক অভিনব উদ্যোগ, মানুষের চোখের আলো যাতে এই পৃথিবীর সকল কিছু ভালোবাসার পরিবেশ অনুভব করতে পারে সেই কারণেই এদিন সহযোদ্ধার উদ্যোগে,১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপালী কৈবর্ত্য র সহযোগিতায়, বর্ধমান আলমগঞ্জের নিকট বাসুদেব স্মৃতি সংঘের ব্যবস্থাপনায়, ‘আই কিউ ভিশন ‘ ও দৃষ্টি নিকেতন ট্রাস্টের সহযোগিতায় ১৭ এবং ২২ নম্বর ওয়ার্ডের দুঃস্থ মানুষদের বিনামূল্যে রক্ত ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়।সেই সঙ্গে ওষুধও সরবরাহ করা হয়। শতাধিক রোগীর পরীক্ষা করা হয় শিবিরে। উপস্থিত ছিলেন ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপালী কৈবর্ত্য, সহযোদ্ধার, ভাইস চেয়ারম্যান
ঋষিগোপাল মন্ডল, সহ সভাপতি কৌশিক সিনহা, নির্মলেন্দু বিশ্বাস, প্রিতম সাহা সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী গণেশ সাউ, সমাজসেবী জয়দেব দত্ত, পীযুষ তা, শংকর তুরী সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিনামূল্যে এই রকম শিবির শুধু নয়, এই শিবির থেকে চিহ্নিত করা শিশু,পুরুষ ও মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে জানতে পেরে খুশি এলাকার বাসিন্দারা। ইতিপূর্বে দুঃস্থ বাচ্চা ও নারী-পুরুষদের জামাকাপড় ও বস্ত্র বিতরণের পর বর্ধমান সহযোদ্ধার এই উদ্যোগে উচ্ছ্বসিত ওয়ার্ডের বাসিন্দারা।
আগামীতে আরো এমন সমাজ কল্যাণমূলক কাজ এই অঞ্চলে করা হবে বলে জানিয়েছেন, সংস্থার সম্পাদিকা প্রীতিলতা ব্যানার্জী।
এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে ঋষিগোপাল মন্ডল জানান, ভালোবাসা দিবসকে সামনে রেখে মানুষের চোখের দৃষ্টি যাতে ঠিক থাকে সেই বিষয়কেই বর্ধমান সহযোদ্ধা তুলে ধরতে চেয়েছে। সেই জন্যই এই চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে। ভালোবাসার ফুল গোলাপ দিয়ে এই কর্মসূচির শুভ সূচনা হয়।
অপটোমেস্ট্রিস্ট চিকিৎসক অনিমেষ সামন্ত এই এলাকায় এসে মানুষের সাথে কাজ করতে পেরে তারা খুবই অভিভূত।বিশেষ করে এত সুন্দর চিন্তা যেটা মানুষের সবথেকে প্রয়জন চোখের আলো যাতে ঠিক থাকে ভালোবাসার এক অপূর্ব ছোঁয়া আজ তারা পেলেন।আগামী দিনে এরকম শিবিরে তারা সহযোদ্ধার পাশে আবারো থাকতে চায়।