ভারতের পাকিস্তান বধ লজ্জার হার পাকিস্তানের, ৬১ রানে জয়ী ভারত
সঞ্জয় কুমার দোলুই : ভারত বনাম পাকিস্তান ম্যাচ সব সময়ই দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়ে দর্শকদের মধ্যে। ১৫ ই ফেব্রুয়ারিতে ভারত বনাম পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচে উত্তেজনার পারদ চড়েছিলো খেলা শুরু দিকে কিন্তু ভারতের ১৭৫ রানের বিরুদ্ধে খেলতে নেমে পাকিস্তানের নড়বড়ে ব্যাটিং ভারতের ভয়ংকর বোলিংয়ের সামনে অসহায়! এরকম পাকিস্তানে টিম ভারতের বিরুদ্ধে এত জঘন্য ব্যাটিং দেখা যায় নি এর আগে। বিশ্বকাপে ভারত বিরুদ্ধে ৮ বার দেখা হয়েছে ৮ বারই ভারত পাকিস্তান কে হারিয়ে দিয়েছে। তবে ১৫ ই ফেব্রুয়ারিতে ম্যাচে পাকিস্তানের পরাজয় টা ভারতের প্রতিটি দর্শক উপভোগ করেছে। ক্রিকেট প্রেমী মানুষের মন ছুঁয়ে গেছে ভারতের বোলিংয়ে।
শুরুতে প্রথম ওভারে মেডেন ওভারে হার্দিক পান্ডিয়া ১ টি উইকেট নিয়ে ন্যায় পাকিস্তানের দ্বিতীয় ওভারে জসপ্রীত বুমরাহ ও উইকেট নিয়ে পাকিস্তানের ভাঙন ধরিয়ে দেয় এরপর ভয়ংকর স্পিন বোলিংয়ের সামনে উড়ে যায় পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার ৩ ওভারে ২ উইকেট, জসপ্রীত বুমরাহ ২ ওভারে ২ উইকেট, অক্ষর প্যাটেল ৪ ওভারে ২ উইকেট, বরুণ চক্রবর্তী ৩ ওভারে ২ উইকেট, কুলদীপ ৩ ওভারে ১উইকেট এবং তীলক বর্মা ২ ওভারে ১ উইকেট নিয়েছেন ১৮ ওভারে ১১৪ রানে পাকিস্তান কে অলআউট করে দিয়েছে।
প্রথমে ব্যাট করতে নেমই ভারত প্রথম ওভারে অভিষেক শর্মার উইকেট হারিয়ে বসে।তারপর ই ঈশান কৃষাণের ব্যাটিং তান্ডবে দিশেহারা পাকিস্তান। ৪০ বলে ৭৭ রান ১০ টি চার এবং ৩ টি ছক্কার বিনিময়ে আগুনে ব্যাটিং। ক্রীড়া চাতুর্য্যের গুনে ঈশান কৃষাণ মন জয় করে নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে কাপে। ভারত পাকিস্তানের বিপক্ষে ১৭৫ রান তোলে নির্ধারিত ওভারে ৭ উইকেটে।
১৭৬ রানের জয়ে জন্য লক্ষ্য মাত্র নিয়ে খেলতে নেমে পাকিস্তান ১১৪ রানে অলআউট হয়ে যায়। ভারত ৬১ রানে জয়ী হয়ে সুপার এইটে। লজ্জার হার হয় পাকিস্তানের।