বিষ্ণুপুর যদু ভট্ট মঞ্চে জঙ্গলমহলের উদীয়মান কবি সাহিত্যিক তন্ময় কুম্ভকারের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান।
সাধন মন্ডল, বাঁকুড়া: আদি মানব শক্তি ফাউন্ডেশন এর উদ্যোগে বিষ্ণুপুর যদুভট মঞ্চে জঙ্গলমহলের উদীয়মান কবি সাহিত্যিক গবেষক তন্ময় কুম্ভকারের ধর্মীয় গ্রন্থ”” রাঢ়বঙ্গে বৈষ্ণব ধর্ম””বইটির আনুষ্ঠানিক প্রকাশ ঘটলো। প্রদীপ প্রজননের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট লেখিকা সম্পূর্ণ মুখার্জি। সাথে ছিলেন সংস্থার সম্পাদক সবিতা সিংহ দেব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সর্বভারতীয় আচার্য অঞ্জন মহাপাত্র ও সভাপতি অরুন কুমার সরকার। ডাইরেক্টর ডক্টর প্রভাত কুমার বারিক সহ বিশিষ্ট মানুষজন।
বইটির আবরণ উন্মোচন করেন বলিউড ইন্ডাস্ট্রির খ্যাতনামা পি কে সনকার। তারাও আরো দুটি বইয়ের আত্মপ্রকাশ ঘটে এই দিন প্রাবন্ধিক সম্পূর্ণ মুখার্জির শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের সংযোগ এবং প্রবীণ সাহিত্যিক নরেন্দ্রনাথ মাহাতোর ধর্ম বিরোধিতার জবাবে গ্রন্থটিও প্রকাশিত হয় এই মঞ্চে। এই অনুষ্ঠানে অঞ্জন মহাপাত্র বলেন এই সংস্থাটি ভারত সরকারের মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স দ্বারা অনুমোদিত মানবজাতির কল্যাণকারী সংস্থা “আদি মানব শক্তি ফাউন্ডেশন”।
এই সংস্থা দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া জনজাতির কল্যাণে শিক্ষা সংস্কৃতি আদিবাসী কল্যাণ নারী শিক্ষা, স্বাস্থ্য স্বনিযুক্তিপ্রকল্প, সহ বিভিন্ন উন্নয়ন্মুখী প্রকল্পে কাজ করে থাকেন সংস্থার মূলভাব ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা।
গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে কণ্ঠ প্রকাশ ছাড়াও কবিতা আবৃতি, ধর্মকথা, গ্রন্থ আলোচনা, বাউল গান রবীন্দ্রসঙ্গীত এর সমন্বয়ে একটি মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কবি সাহিত্যিক তন্ময় কর্মকারের বৈষ্ণব ধর্মের উপরে গ্রন্থটি নিয়ে উপস্থিত সকলেই প্রশংসা করেন। এদিনের অনুষ্ঠানে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ২০০ বেশি মানুষ হাজির হয়েছিলেন।