বাংলা নিয়ে অমিত শাহের অভিযোগ, NCRB-র পরিসংখ্যান তুলে জবাব দিলেন অভিষেক
নিজস্ব সংবাদদাতা : বাংলা নিয়ে অমিত শাহের অভিযোগ, NCRB-র পরিসংখ্যান তুলে জবাব দিলেন অভিষেকওমথুরাপুরে সভা থেকে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করেন, রাজ্যে অপরাধের হার বেড়েছে এবং প্রশাসন সেই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ। একই সভা থেকে তিনি আরও বলেন, এ বার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরলে রাজ্যে “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শাসন” প্রতিষ্ঠিত হবে।অমিত শাহের এই মন্তব্যের জবাব দিতে বেশি দেরি করেননি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জাতীয় অপরাধ নথি ব্যুরো (NCRB)-র পরিসংখ্যান তুলে ধরে পাল্টা দাবি করেন, কেন্দ্রীয় সংস্থার তথ্যই দেখাচ্ছে যে বহু বিজেপি শাসিত রাজ্যে অপরাধের হার পশ্চিমবঙ্গের তুলনায় বেশি।অভিষেক বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাকে বদনাম করার চেষ্টা চলছে। তাঁর দাবি, তথ্য বিকৃত করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

NCRB-র রিপোর্ট উদ্ধৃত করে তিনি বলেন, মহিলাদের বিরুদ্ধে অপরাধ, খুন কিংবা অন্যান্য গুরুতর অপরাধের পরিসংখ্যান দেখলে দেখা যাবে, বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্যে পরিস্থিতি আরও উদ্বেগজনক।তিনি আরও বলেন, বাংলার মানুষ উন্নয়ন এবং সামাজিক প্রকল্পের রাজনীতিকে সমর্থন করেন। তাই বিভ্রান্তিকর প্রচার করে লাভ হবে না। মানুষের রায়ই শেষ কথা বলবে।রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোট ঘিরে কেন্দ্র ও রাজ্যের শাসকদলের মধ্যে এই বাকযুদ্ধ আগামী দিনে আরও তীব্র হতে পারে।