ফের এস আই আর এর বলি নলহাটির ভগলদীঘি গ্রামের রফিকুল ইসলামের
নলহাটি, তথাগত চক্রবর্তী : এস আই আরের নোটিশের কারণে এক বৃদ্ধর মৃত্যুর অভিযোগ পরিবারের সদস্যদের ও এলাকার তৃণমূল নেতৃত্বদের। মৃতের নাম রফিকুল ইসলাম, ৭৬বছর বয়স বীরভূমের নলহাটি ২নম্বর ব্লকের ভগলদিঘি গ্রামের বাসিন্দা।অভিযোগ গত দুই দিন আগে অর্থাৎ বৃহস্পতিবার নলহাটি ২ ব্লকের শুনানির ডাক পায় ভগলদিঘির রফিকুল ইসলাম। দীর্ঘক্ষণ এস আই আরের লাইনে দাঁড়িয়ে সে তার নোটিশের প্রমাণপত্র জমা করেন।তারপর সে হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি ।এর পর তাকে সেখান থেকে স্থানীয় লোহাপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তার মৃত্যু হয়।
মৃত দেহ বাড়ি আসতেই পরিবারের লোক কান্নায় ভেঙ্গে পরে। খবর শুনেই ছুটে আসে, ব্লকের তৃণমূল নেতৃত্বরা ও বিধায়ক। ওই পরিবারের পাশে দাড়িয়ে নির্বাচন কমিশনের এই হয়রানী জন্য তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন হাঁসন বিধানসভার বিধায়ক অশোক চট্টোপাধ্যায়। তিনি আরো বলেন একের পর এক এইভাবে প্রাণ চলে যাচ্ছে সাধারণ মানুষের, এই ভয়ংঙ্কর এস আই আর কিভাবে মানুষের জীবন কেড়ে নিচ্ছে, আমাদের একটাই প্রশ্ন নির্বাচন কমিশন ও বিজেপি সরকারের কাছে আর কত প্রাণ তারা নেবে, এই প্রাণগুলো কি তারা ফিরিয়ে দিতে পারবে আর। ব্লকের কোর কমিটির অন্যতম সদস্য আবু জাহের রানা ,পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেবুব রহমান জানান নোটিশ আসার পর থেকেই কয়েকদিন ধরেই সে চিন্তিত,ও আতঙ্কগ্রস্থ ছিল। আমাদের বলছিল যে কি হবে কিছু বুঝতে পারছি না , খুব চিন্তা হচ্ছে।
আমরা তাকে বুঝিয়েছিলাম। তবে তার মৃত্যুতে আমরা শোকাহত, ওই এলাকার আমাদের এক সম্পদ চলে গেল, আমাদের দলের একনিষ্ট কর্মী ছিল সে।মৃতার ভাই বলেন কয়েকদিন ধরেই দাদা খুব চিন্তিত ছিল এই বিষয়ে আর দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থাকার ফলে অসুস্থ হয়ে দাদার মৃত্যু হয়েছে। বিজেপি সরকার যেভাবে হেনস্তা করছে সাধারণ মানুষকে আজ আমার দাদা গেছে কাল আমার বাবা যাবে কাল আরো অন্যান্যরা এভাবে মৃত্যুর মুখে ঢলে পড়বে। আমরা এটা থেকে বাঁচতে চাই। আমার দাদার কোন অসুখ ছিল না এই এসআই এর চিন্তাতেই অসুস্থ হয়েছে মারা গেছে।