দক্ষিণবঙ্গজুড়ে আতঙ্ক ছড়াল শুক্রবার হঠাৎ ভূমিকম্প
সঞ্জনা সমাদ্দার , হুগলী: দক্ষিণবঙ্গজুড়ে আতঙ্ক ছড়াল শুক্রবার হঠাৎ হওয়া ভূমিকম্পে। কেঁপে উঠল কলকাতা-সহ একাধিক জেলা। কম্পন টের পাওয়া যায় বহুতল আবাসন থেকে অফিসপাড়া—আতঙ্কে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।ভারতের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা National Center for Seismology (NCS) সূত্রে জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল বাংলাদেশে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তি ভূপৃষ্ঠের কয়েক কিলোমিটার নীচে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা মাঝারি হলেও বিস্তীর্ণ এলাকায় তার প্রভাব অনুভূত হয়।
কম্পনের জেরে দুলতে থাকে বহুতল ভবন, দোলে ঝাড়বাতি ও আসবাবপত্র।

কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কম্পন টের পাওয়া যায়। অনেকেই সামাজিক মাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা জানান।
প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত বড়সড় ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন জায়গায় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য প্রশাসন।
ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে আতঙ্কিত না হয়ে খোলা জায়গায় আশ্রয় নেওয়া, লিফট ব্যবহার না করা এবং আফটারশকের সম্ভাবনা মাথায় রেখে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন |