তৃণমূল কংগ্রেস পরিচালিত অঞ্চল ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত,খয়রাশোলে
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : বর্তমান প্রজন্ম মোবাইলে ব্যস্ত।খেলাধুলা বা শরীরচর্চা থেকে একপ্রকার মুখ ফিরিয়ে নিয়েছে এই প্রজন্মের ছেলেমেয়েরা।শরীরচর্চার যে বিশেষ প্রয়োজন সেই বার্তা দিতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খয়রাসোল ব্লকের পঞ্চায়েত ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।এদিন খয়রাশোল ব্লকের কেন্দ্রগড়িয়া অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে গত ২৬শে জানুয়ারী যে স্থানীয় পঞ্চায়েত এলাকার ১২টি দলকে নিয়ে ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়ে ২০ শে ফেব্রুয়ারি শুক্রবার চুড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হয় কেন্দগড়ে পঞ্চায়েতের বহরাটিকুড়ি খেলার মাঠে ।চূড়ান্ত পর্যায়ে রসিদপুর ক্রিকেট দল ও মাটিয়ালা ক্রিকেট দল মুখোমুখি হয়।
চূড়ান্ত পর্যায়ের খেলায় বিজয়ী ও বিজিত দলের হাতে সুদৃশ্য ট্রফি প্রদান করা হয়।এছাড়াও ম্যান অফ দি সিরিজ,ম্যান অফ দি ম্যাচ,বেষ্ট ফিল্ডার,বেষ্ট বোলার সহ অন্যান্য কৃতি খেলোয়ারদের ও পুরস্কৃত করা হয়। উপস্থিত বিশিষ্টজনেরা যুবক যুবতীদের উদ্যেশ্যে বলেন তোমরা মোবাইল ছেড়ে মাঠে এসো।শরীরচর্চা, খেলাধুলা করলে নীরোগ শরীর গঠন হয়,মনমানসিকতা স্থির থাকে,একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে,সংঘবদ্ধ ভাবে জীবনযাপন করা যায়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃনমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, সমাজসেবী শরাফত খান,খয়রাশোল ব্লক তৃনমুল কংগ্রেসের কোর কমিটির সদস্য শ্যামল কুমার গায়েন,উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে। এছাড়াও ছিলেন কেন্দ্রগড়িয়া অঞ্চল তৃনমূল কংগ্রেস সভাপতি কৈলাশ বাউরী, স্থানীয় পঞ্চায়েত প্রধান কেয়া দাস,বড়রা অঞ্চল তৃনমূল কংগ্রেস সভাপতি সেখ জয়নাল, ব্লক তৃনমূল নেতৃত্ব তরুন তপন ব্যানার্জী,প্রাক্তন পঞ্চায়েত প্রধান মহম্মদ হোসেন,গনেশ আচার্য্য সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।