জ্ঞানেশ কুমার আসতেই অসভ্যতা শুরু তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা : রবিবার রাতেই রাজ্যে পৌঁছল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ মোট ১২ জনের একটি প্রতিনিধি দল কলকাতায় এসেছে।সোমবার মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সেই বৈঠকে নিজেদের মতামত ও অভিযোগ জানাবে রাজনৈতিক দলগুলি।জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলে থাকবেন রাজ্যের মন্ত্রী রাজীব কুমার। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা হওয়ার কথা |

কলকাতায় জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার আসতেই অসভ্যতা শুরু তৃণমূলের। মুখ্য নির্বাচন কমিশনারকে গো-ব্যাক স্লোগান। নিউটাউনে হোটেলের সামনে তুলকালাম