জাতীয় রাজনীতিতে ইমপিচমেন্ট প্রস্তাব
নিজস্ব সংবাদদাতা: সর্বশেষ জাতীয় রাজনীতিতে ইমপিচমেন্ট প্রস্তাব ঘিরে তীব্র আলোড়ন তৈরি হয়েছিল গত বছর জুলাই মাসে। ইলাহাবাদ হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব আনেন বিরোধী সাংসদেরা।

অভিযোগের কেন্দ্রে ছিল বিচারপতির সরকারি বাসভবন থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনা। সেই ঘটনার পর থেকেই বিচারব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। বিরোধীদের দাবি, এই ঘটনা গুরুতর এবং সাংবিধানিক পদে থাকা কারও ক্ষেত্রে এমন অভিযোগ অগ্রহণযোগ্য।রাজ্যসভায় আনা ইমপিচমেন্ট প্রস্তাবকে ঘিরে তুমুল রাজনৈতিক বিতর্ক শুরু হয়।
একদিকে বিরোধীরা যেখানে নিরপেক্ষ তদন্ত ও কঠোর পদক্ষেপের দাবি তোলে, অন্যদিকে শাসক শিবিরের তরফে প্রস্তাবের সময় ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়।এই ইস্যুতে দেশজুড়ে শুরু হয় রাজনৈতিক তরজা, পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বিচারব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। যদিও পরবর্তীতে প্রস্তাবের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তৈরি হলেও, ইমপিচমেন্ট প্রস্তাব জাতীয় রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে ওঠে।