খানাকুল দক্ষিণ চক্রের অফিসে প্রাইমারি স্কুল হাই স্কুল এবং ব্লকের সরকারি কর্মচারী দপ্তরের কর্মচারীবৃন্দের ডিএ রায়দানে আবির রঙে রাঙিত
কলমে: বিকাশ সর্দার (স্কুল শিক্ষক) খানাকুল
সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে আজ খানাকুল দক্ষিণ চক্রের অফিসে প্রাইমারি স্কুল হাই স্কুল এবং ব্লকের সরকারি কর্মচারী দপ্তরের কর্মচারীবৃন্দ আমরা সকলে একত্রিত হয়েছে। সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় আজকে ঘোষণা হয়েছে। রাজ্য সরকার কে ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডি এর ২৫ শতাংশ দিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ। ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া দিয়ে দিয়ে দিতে হবে এবং একটি কমিটির মাধ্যমে বাকি টাকা অর্থাৎ ৭৫% টাকা কিভাবে দেবে কমিটি সেটা বসে ঠিক করবে। আজ আমরা সকলে এসআই অফিস চত্বরে এবং ব্লকের সামনে সরকারি কর্মচারীদের নিয়ে আমরা একটি বিজয় মিছিল করলাম। আবির খেলে সকলে মিষ্টি মুখ করে আজকে আমরা আনন্দে মাতলাম। আগামী দিনের জন্য সমস্ত কর্মচারীদের কাছে আবেদন আমাদের অধিকার আমরা রাজ্য সরকারের কাছ থেকে অধিকার ছিনিয়ে নেব, তার জন্য সকলকে আন্দোলনে প্রস্তুত থাকতে হবে। আজকে এ বিজয় উৎসবে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সংগ্রামী যৌথ মঞ্চের জেলা সদস্য উপস্থিত ছিলেন বিকাশ সর্দার,শ্রীকান্ত কুমার পোড়ে,সোমেশ ঘোষ, নিরাপদ সামন্ত এবং অন্যান্য অনেক শিক্ষক শিক্ষিকা রা।