কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান হারে কি মহার্ঘ ভাতা পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা?
নিজস্ব সংবাদাতা: বৃহস্পতিবার সকালেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত মামলার রায় দিতে চলেছে দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন ধরে চলা এই মামলার দিকে তাকিয়ে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগী।

উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীদের দাবি—কেন্দ্রীয় সরকারের কর্মীদের মতোই তাঁদেরও ডিএ দিতে হবে। এই দাবিকে সমর্থন করে ২০২২ সালে কলকাতা হাই কোর্ট রায় দিয়েছিল। তবে সেই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।
এর আগে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নির্দেশে রাজ্যকে বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ কার্যকর হলেও, মূল মামলার রায় এখনও পর্যন্ত ঝুলে ছিল।
রাজ্য সরকারের দাবি, আর্থিক সীমাবদ্ধতার কারণে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয়। অন্যদিকে কর্মীদের যুক্তি, ডিএ কোনও দয়া নয়—এটি তাঁদের ন্যায্য অধিকার।