কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করলো রুবি জেনারেল হসপিটাল শ্রাবণী দাশগুপ্ত
নিজস্ব সংবাদদাতা: কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করলো রুবি জেনারেল হসপিটাল শ্রাবণী দাশগুপ্ত। শ্বাসকষ্টজনিত জটিল রোগের চিকিৎসায় আধুনিক প্রযুক্তির সফল প্রয়োগে নতুন দৃষ্টান্ত স্থাপন করলো রুবি জেনারেল হাসপাতাল ইন্টারভেনশনাল পালমোনো লজি বিভাগের উদ্যোগে একাধিক গুরুতর রোগী আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, কাশি, রক্তবমি বা ফুসফুসজনিত জটিল সমস্যায় ভোগা রোগীদের ক্ষেত্রে বর্তমানে উন্নত ব্রঙ্কোস্কোপি, রিজিড ব্রঙ্কো স্কোপি, ইবুস (EBUS), ক্রায়ো বায়োপসি ও স্টেন্ট বসানোর মতো অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এর ফলে জটিল টিউমার, শ্বাসনালীর অবরোধ কিংবা ফুসফুসের সংক্রমণের মতো সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান সম্ভব হচ্ছে এক বয়স্কা মহিলা রোগী তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় দেখা যায়, তাঁর ফুসফুসের বড় অংশ টিউমারের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শ্বাসনালী প্রায় বন্ধ হয়ে এসেছে। চিকিৎসক দল রিজিড ব্রঙ্কোস্কোপি ও স্টেন্ট বসানোর মাধ্যমে শ্বাসনালীর বাধা দূর করেন। অস্ত্রোপচা রের পর অল্প সময়ের মধ্যেই রোগীর শ্বাসপ্রশ্বাস স্বাভা বিক হয় এবং তিনি দ্রুত সুস্থতার পথে এগিয়ে যান।

আরেকটি ক্ষেত্রে দীর্ঘদিনের সিওপিডি-তে ভোগা এক প্রবীণ পুরুষ রোগীর ফুসফুসে সন্দেহজনক গাঁট ধরা পড়ে। সিটি থোরাক্স ও এফডিজি পিইটি-সিটি স্ক্যানের মাধ্যমে সমস্যার উৎস চিহ্নিত করার পর ইবুস-নির্দেশিত বায়োপসি করে নির্ভুলভাবে রোগ নির্ণয় করা হয়। পরবর্তী পর্যায়ে যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগী উল্লেখযোগ্যভাবে সুস্থ হয়ে ওঠেন। চিকিৎসকদে মতে, ইন্টারভেনশনাল পালমোনোলজি এমন এক আধুনিক শাখা, যেখানে বড় অস্ত্রোপচার ছাড়াই উন্নত যন্ত্রপাতির সাহায্যে শ্বাসনালী ও ফুসফুসের জটিল সমস্যার সমাধান করা যায়। এর ফলে রোগীর ঝুঁকি কমে, হাসপাতালে থাকার সময়ও কম লাগে এবং দ্রুত আরোগ্য সম্ভব হয়।