এক নজরে ২০২৬-’২৭ অর্থবর্ষে কোন কোন জিনিসের দাম বাড়ছে, কোনগুলো হচ্ছে সস্তা !
এ
নিজস্ব সংবাদদাতা: নতুন অর্থবর্ষ ২০২৬-’২৭ শুরু হতেই সাধারণ মানুষের দৈনন্দিন খরচে কিছুটা বদলের ইঙ্গিত মিলেছে। কেন্দ্রীয় বাজেট ও কর কাঠামোর পরিবর্তনের জেরে কিছু পণ্যের দাম বাড়ছে, আবার কিছু ক্ষেত্রে মিলতে পারে স্বস্তি। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন জিনিসের দাম বাড়ছে আর কোনগুলো কমছে।যেসব জিনিসের দাম বাড়ছেনতুন কর ও শুল্ক কাঠামোর প্রভাবে বেশ কিছু পণ্যের ক্ষেত্রে মূল্যবৃদ্ধি অনিবার্য—কমার্শিয়াল LPG গ্যাস সিলিন্ডার: হোটেল, রেস্তরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত ১৯ কেজি LPG-র দাম বেড়েছে।

সিগারেট ও তামাকজাত দ্রব্য: এক্সাইজ ডিউটি বাড়ায় সিগারেট-সহ তামাকজাত পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে।মদ্যপ পানীয় (Alcohol): কর ও TCS বৃদ্ধির ফলে বিভিন্ন ধরনের মদের দামে প্রভাব পড়বে।দুধ ও দুগ্ধজাত পণ্য: উৎপাদন খরচ বৃদ্ধির জেরে দামের ঊর্ধ্বগতি বজায় থাকতে পারে।মাংস ও মাছ: চাহিদা ও পরিবহণ খরচের কারণে এই ক্ষেত্রেও দাম বাড়ার আশঙ্কা।যেসব জিনিসের দাম কমছে বা স্বস্তি মিলতে পারেঅন্যদিকে কিছু পণ্যে শুল্ক ছাড় ও নীতিগত পরিবর্তনের ফলে দাম কমার সম্ভাবনা—ইলেকট্রনিক সামগ্রী ও যন্ত্রাংশ: কিছু ইলেকট্রনিক আইটেম ও যন্ত্রাংশে আমদানি শুল্ক কমায় দাম কমতে পারে।গৃহস্থালির বৈদ্যুতিক যন্ত্র: মাইক্রোওভেন-সহ কয়েকটি পণ্যে দাম কমার ইঙ্গিত।সি-এন-জি ও বিকল্প জ্বালানি: বায়োগ্যাস মিশ্রিত CNG-র উৎপাদনে উৎসাহ বাড়ায় জ্বালানির দামে কিছুটা স্বস্তি মিলতে পারে।সোনা ও রুপো: আন্তর্জাতিক বাজারের প্রভাবে স্বল্পমেয়াদে দামে ওঠানামা থাকলেও কিছু ক্ষেত্রে দাম কমেছে।