উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্মেলন বন্দর হাইস্কুলে
আজ রাজহাটি বন্দর হাইস্কুলে অর্থাৎ সোনার তরীভবনে *উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন* এর পক্ষ থেকে প্রথম চক্র সম্মেলন হয়েছে। এই সম্মেলনে উপস্থিত আছেন রাজ্য কমিটির সম্পাদক শ্রদ্ধেয় সম্মানীয় ভাস্কর ঘোষ মহাশয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত আছে জেলা কমিটির সদস্য সমেস ঘোষ, জুম্মা আহমেদ, রাজ্য কমিটির সদস্য ভবেশ কুণ্ড, তন্ময় ঘোষ এবং অন্যান্য নেতৃত্ববৃন্দরা। বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকা গণ আজকের এই চক্র সম্মেলনে উপস্থিত হয়েছেন। তাদের ন্যায্য অধিকারের কথা বিদ্যালয়ের পরিকাঠামগত উন্নয়ন সরকারি দৃষ্টিভঙ্গির আকর্ষণের কথা বলেন।