উত্তরপাড়ায় বিজেপি নেতার ওপর ভয়াবহ হামলা, আহত মণ্ডল সভাপতি গৌতম মাঝি
নিজস্ব প্রতিনিধি : উত্তরপাড়া বিধানসভার বিজেপির মণ্ডল টু–এর সভাপতি গৌতম মাঝির ওপর ভয়াবহ আক্রমণের ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে আচমকা হামলা চালিয়ে মারধর করে গতকাল বুধবার ২৮ শে জানুয়ারি রাত্রে । গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে উত্তরপাড়ার আরোগ্য নিকেতন নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন গৌতম মাঝি। শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হাসপাতাল থেকে তিনি জানান, পরিকল্পিতভাবেই তাঁর ওপর এই হামলা চালানো হয়েছে। রাজনৈতিক কারণেই এই আক্রমণ বলে তাঁর দাবি।
ঘটনার খবর পেয়ে বিজেপির স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা হাসপাতালে ছুটে যান। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে দলের তরফে। অন্যদিকে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরপাড়া এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে।