উচ্চ মাধ্যমিকের প্রথম দিন নির্বিঘ্নে পরীক্ষা শুরু হল জঙ্গলমহলের গড় রাইপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে
সাধন মন্ডল, বাঁকুড়া: আজ শুরু হলো ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ।পরীক্ষা কেন্দ্রে রোল নাম্বার অনুযায়ী তাদের রুম খুঁজে নিচ্ছেন পরীক্ষার্থীরা জঙ্গলমহলের গড় রাইপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে উল্লেখ্য এখানে ৪১৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে প্রথম দিনের পরীক্ষা সুস্থ ভাবে সম্পন্ন হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়।
এখানে উল্লেখ্য কড়া নিরাপত্তায় মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের শরীর তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে তদারকি করছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাইপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক পিউস চক্রবর্তী। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া চ্যাটার্জি বলেন পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে।