অভিষেক শর্মার ১৪ বলে হাফসেঞ্চুরির রেকর্ড
সঞ্জয় কুমার দোলুই : ভারতের অভিষেক শর্মা বিশ্বক্রিকেটর একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। তার ব্যাট যেন আগুনের গোলা। প্রতিপক্ষ যত বড়ই কঠিন হোক তার তান্ডব লীলা অব্যাহত। কেন তিন টি-টোয়েন্টি বিশ্বের নাম্বার ওয়ান ব্যাটসম্যান তা তিনি প্রমাণ করে দিলেন গুয়াহাটিতে ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১৪ বলে হাফসেঞ্চুরি! ২০ বলে ৬৮ রানের অতিমানবিক এক ইনিংস খেলে ! যার ৩৪০ স্ট্রাইক রেট! তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি তে দ্রুততম হাফসেঞ্চুরি তালিকায় ভারতীয়দের মধ্যে প্রথম স্থানে রয়েছে ভারতের যুবরাজ সিং তারপর দ্বিতীয় স্থানে রয়েছে অভিষেক শর্মার ১৪ বলে হাফসেঞ্চুরির রেকর্ড। এদিন ৫টি চার এবং ৪ টি ছক্কার বিনিময়ে হাফসেঞ্চুরি করেন ভারতের নয়নের মণি অভিষেক শর্মা। তবে এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১০ ওভার ১৫৪ রান চেজ করে ভারত। ভারতের এই জয় এক ঐতিহাসিক মূহুর্তের সাক্ষী রইলো। ম্যাচ শেষে অভিষেক শর্মা জানান, “১২ বলে ফিফটির রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব”।